Howrah-Digha Train | ওভারহেড তারের ওপর ভাঙলো আস্ত বাঁশ গাছ! হাওড়া-দিঘা লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা
Sunday, February 1 2026, 6:28 am

Key Highlightsবেলা সাড়ে এগারোটা নাগাদ এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে খবর।
ছুটির দিনে হাওড়া থেকে দিঘা লাইনে ট্রেন পরিষেবায় ব্যাঘাত। সূত্রের খবর, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশেই কিছু বাঁশ গাছ কাটছিলেন। সকাল ৯.৩০ নাগাদ বাদলপুর ও রামনগরের মাঝে ওভারহেড তারের উপরে বাঁশ গাছের একটি অংশ ভেঙে পড়ে। এর জেরে থমকে যায় ট্রেন। একের পর এক ট্রেন ওই লাইনে দাঁড়িয়ে পড়ে আপ পাঁশকুড়া দিঘা লোকাল (০৮১১৭), আপ হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৭), আপ মেচেদা দিঘা লোকাল (৬৮১১৩) লোকাল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে কর্মীরা। বেলা সাড়ে এগারোটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


