IPS Officers | স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ রাজ্যের ৬ আইপিএসকে সম্মান, ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ প্রদান শুভেন্দুর!

Friday, August 14 2026, 4:18 am
IPS Officers | স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ রাজ্যের ৬ আইপিএসকে সম্মান, ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ প্রদান শুভেন্দুর!
highlightKey Highlights

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন সহ রাজ্যের ৬ আইপিএসকে সম্মান জানাবে রাজ্য সরকার।


স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন সহ রাজ্যের ৬ আইপিএসকে সম্মান জানাবে রাজ্য সরকার। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁদের ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসে দময়ন্তীদের হাতে সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকি ৫ জন আইপিএস, যাঁদের সেদিন সম্মান জানানো হবে, তাঁরা হলেন – অজয় কুমার, নীরজ কুমার সিং, দময়ন্তী সেন, জয়রামন, প্রনব কুমার, কুনাল আগরওয়াল। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি। রাতের পার্ক স্ট্রিটে নাইটক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন সুজেট জর্ডন। সেই মামলার তদন্ত করেন দময়ন্তী সেন। দুঁদে আধিকারিক হওয়া সত্ত্বেও তারপর থেকে আর সেভাবে কোনও বড়সড় মামলার তদন্তভার পাননি তিনি। মমতা সরকারের আমলে বরং খানিকটা ‘কোণঠাসা’ই ছিলেন। বাংলায় পালাবদল হতেই সেই দময়ন্তী সেনকেই ফেরিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File