Narendra Modi | হস্তশিল্প দিবসে দেশীয় পণ্য কেনার আবেদন, ‘অন্তত একটা হ্যান্ডলুম প্রোডাক্ট কিনুন।’- ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর
Friday, August 7 2026, 3:55 pm

Key Highlightsতাঁতি ও হস্তশিল্পীদের পরিবারগুলির পাশে দাঁড়াতে হাতে বোনা পণ্য কেনা ও সোশ্যাল মিডিয়ায় তার প্রচারের বার্তাও দিলেন তিনি।
৭ অগস্ট হস্তশিল্প দিবস। তাঁর আগেরদিন বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় প্রতিটি দেশবাসীকে হ্যান্ডলুম পণ্য কেনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ছোট ঘরে বসে তাঁতিরা অসাধারণ সুতো আর রেশমি কাপড় বুনে চলেছেন। এই দিনটা তাঁদের সম্মান জানানোর দারুণ সুযোগ।’ স্বদেশী আন্দোলন মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘স্বদেশী আন্দোলন গোটা দেশকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। হয়ে উঠেছিল আত্মনির্ভরতার প্রতীক।’ এরপরই দেশবাসীকে হ্যান্ডলুম পণ্য কেনার আহ্বান জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘তাঁত বা হাতে বোনা অন্তত একটি প্রোডাক্ট কিনুন।’ মোদীর কথায়, ‘তা হলে দেশবাসী এই শিল্পকে সমর্থনের সুযোগ পাবেন।’
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী
- ভারত
- তাঁতশিল্পী
- শিল্প


