Teachers' Transfer Portal | কলেজ শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন-স্ট্যাটাস ট্র্যাকিংয়ে পোর্টাল চালু উচ্চশিক্ষা দফতরের!

Saturday, September 5 2026, 3:47 pm
Teachers' Transfer Portal | কলেজ শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন-স্ট্যাটাস ট্র্যাকিংয়ে পোর্টাল চালু উচ্চশিক্ষা দফতরের!
highlightKey Highlights

ম্যানুয়াল বা কাগজে-কলমে বদলির আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে ডিজিটাল ব্যবস্থায় জোর এবার রাজ্য সরকারের।


ম্যানুয়াল বা কাগজে-কলম থেকে সরে এসে ডিজিটাল ব্যবস্থায় জোর এবার রাজ্য সরকারের। রাজ্য উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে, ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টালে নতুন ‘ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল’ চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় অনলাইনেই বদলির আবেদন জমা করতে হবে কলেজ শিক্ষক শিক্ষিকাদের। বদলির আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথির ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা হবে। ফলে কোন আবেদন কোন পর্যায়ে রয়েছে, সেই স্ট্যাটাসের হিসাব রাখা হবে। সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের জন্য পারস্পরিক বা ‘মিউচুয়াল ট্রান্সফার’-এর সুবিধাও রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File