Allowance | ‘শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে’, যুবকদের ভাতা নিয়েও ঘোষণা রাজ্যের মন্ত্রীর!

Tuesday, June 9 2026, 2:29 pm
Allowance | ‘শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে’, যুবকদের ভাতা নিয়েও ঘোষণা রাজ্যের মন্ত্রীর!
highlightKey Highlights

এ বার বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়েও বার্তা দিল রাজ্যের নতুন সরকার।


অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই প্রথম দফায় ৫০ লাখের বেশি মহিলা ৩ হাজার টাকা করে পেতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে এ বার বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়েও বার্তা দিল রাজ্যের নতুন সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে।’ মঙ্গলবার সকালে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়াড়গড়ি গ্রামে পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের সূচনা করতে গিয়েছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। পাশাপাশি যুবকদের যে ভাতা দেওয়ার কথা, সেটাও শুরু হবে। তার জন্য সমীক্ষা চলছে বলে জানান দিলীপ ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File