WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Bengal Govt | অবসরের পরও দায়িত্বে আলাপন-হরিকৃষ্ণ-মনোজরা, বিজেপি জিততেই অফিসে আসতে নিষেধ!
Wednesday, May 6 2026, 6:07 am

Key Highlightsঅবসরের পরও দায়িত্বে থাকা আধিকারিকদের বুধবার থেকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে।
বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ের পর এখন বাংলায় বিজেপির সরকার গঠনের পালা। ইতিমধ্যেই নেওয়া হচ্ছে প্রস্তুতি। তার আগেই নবান্নের বড় নির্দেশ। অবসরের পরও দায়িত্বে থাকা আধিকারিকদের বুধবার থেকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা সব দফতরের সচিবদের জানিয়েছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় থাকার সময় দেখা গিয়েছে, বহু আমলাকে অবসরের পর নানা পদে বসানো হয়। যেমন-মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের মুখ্যসচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ। তাঁদের অবসরের পর নানা পদে বসান মমতা। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার এই তিনজন তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নবান্ন
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি


