Odisha Ship Accident | বঙ্গোপসাগরে ডুবলো ওড়িশার জাহাজ! উদ্ধার ২, নাবিক ও ক্রু মিলিয়ে নিখোঁজ ২২ জন!

Sunday, August 23 2026, 5:24 am
Odisha Ship Accident | বঙ্গোপসাগরে ডুবলো ওড়িশার জাহাজ! উদ্ধার ২, নাবিক ও ক্রু মিলিয়ে নিখোঁজ ২২ জন!
highlightKey Highlights

সিঙ্গাপুরে (Singapore) যাচ্ছিল জাহাজটি। সেইসময় হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে।


ওড়িশার পারাদ্বীপে উপকূলে ডুবলো জাহাজ। জাহাজটির নাম এমভি ওশান উইনার। শুক্রবার ওড়িশা উপকূল থেকে লৌহ আকরিক বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। শনিবার জাহাজটির সঙ্গে আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে গিয়েছে। ওই জাহাজটিতে নাবিক ও ক্রু মিলিয়ে মোট ২৪ জন ছিলেন। খবর পেয়েই শুরু হয় উদ্ধারকাজ। দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনের খোঁজে চলছে তল্লাশি। বাকিদের খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File