Odisha | স্বাধীনতা দিবসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১ শিক্ষকের! আহত ৩ পড়ুয়া, চাঞ্চল্য ওডিশায়
Saturday, August 15 2026, 4:28 pm

Key Highlightsশিক্ষককে বিদ্যুতের শক খেতে দেখে বাঁচাতে যান তিন পড়ুয়া। গুরুতর জখম হয় তারাও। এর পরে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলাকালীন বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ১ শিক্ষকের। গুরুতর জখম ৩ পড়ুয়া। শুক্রবার, ১৪ আগস্ট ঘটনাটি ঘটেছে ওডিশার একটি বেসরকারি স্কুলে। মৃত শারীরশিক্ষার শিক্ষকের নাম প্রিয়ব্রত বেহেরা। এদিন সকালে স্বাধনিতা দিবসের মঞ্চ তৈরিতে হাত লাগিয়েছিলেন ওই শিক্ষক। পতাকা তোলার স্ট্যান্ডে লোহার পাইপ বসানোর সময়ে অসাবধানতাবশত উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ঠেকে যায়। বিদ্যুতের শক লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শিক্ষককে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তিন পড়ুয়া। হাসপাতাল জানিয়েছে, জখম পড়ুয়াদের অবস্থান বর্তমানে স্থিতিশীল।
- Related topics -
- দেশ
- ওড়িশা
- স্বাধীনতা দিবস
- ছাত্রছাত্রী
- মৃত্যু


