ODI World Cup 2027 | ২০২৭ সালের ICC ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতেই! কী ঘোষণা বোর্ডের?

Sunday, August 16 2026, 5:57 am
ODI World Cup 2027 | ২০২৭ সালের ICC ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতেই! কী ঘোষণা বোর্ডের?
highlightKey Highlights

আগামী বছরের ২ অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন থেকে শুরু করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।


২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়। সূত্রের খবর, আগামী বছরের ২ অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন ICC ওয়ানডে বিশ্বকাপ শুরু করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। যদিও এখনও তারিখ ফাইনাল হয়নি। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ হিসেবে ২ অক্টোবরকে সামনে রেখেই এগোচ্ছে বোর্ড। প্রায় ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকাতেই মহাত্মা গান্ধীর জীবনের দীর্ঘ ২১ বছর কেটেছিল। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য ভেন্যুগুলির মধ্যে রয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড এবং বাফেলো পার্ক। জিম্বাবোয়ের হারারে, বুলাওয়ে এবং ভিক্টোরিয়া ফলসও বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে থাকছে। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকেও ম্যাচ হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File