Vande Mataram | ‘জন গণ মন’-এর মতো ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষা, গাইতে বাধা দিলে হতে পারে ৩ বছর জেল! বিল আনছে কেন্দ্র!
Monday, July 20 2026, 12:18 pm

Key Highlightsজাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতোই এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষা দিতে সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার।
জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতোই এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষা দিতে সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, সংসদের বাদল অধিবেশনে পেশ হতে পারে Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026, যেখানে ‘বন্দে মাতরম’ গাওয়া ইচ্ছাকৃতভাবে আটকানো, বাধা দেওয়া বা তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে সর্বোচ্চ তিন বছরের জেল, জরিমানা অথবা দু’টিরই বিধান রাখা হয়েছে প্রস্তাবিত বিলে। কেন্দ্রীয় সরকারের দাবি, জাতীয় প্রতীকগুলির মর্যাদা রক্ষার জন্য এই সংশোধনী আনা হচ্ছে। বর্তমান আইন মূলত জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-কে অসম্মান করা, গানে বাধা দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো বিষয়ের উপর প্রযোজ্য।
- Related topics -
- দেশ
- ভারত
- আইন
- কেন্দ্রীয় সরকার


