OBC Reservation | বিজেপি সরকারের ‘OBC’ সিদ্ধান্তে সিলমোহর হাই কোর্টের, বাদ যাচ্ছে ৭৪ জনগোষ্ঠী

Wednesday, July 22 2026, 3:22 pm
OBC Reservation | বিজেপি সরকারের ‘OBC’ সিদ্ধান্তে সিলমোহর হাই কোর্টের, বাদ যাচ্ছে ৭৪ জনগোষ্ঠী
highlightKey Highlights

হাই কোর্টের পর্যবেক্ষণ, ৭৪ জনগোষ্ঠীকে OBC সংরক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে, তবে রাজ্য কখনই বলেনি আর কোনও দিন এই জনগোষ্ঠীর কেউ তালিকায় জায়গা পাবে না।


চলতি বছরের ১৮ মে ‘OBC’ নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার উপর কোনও অন্তর্বতী স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। ফলে বিজেপি সরকারের OBC সংরক্ষণ সিদ্ধান্তে সিলমোহর পড়লো। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে ৭৪ জনগোষ্ঠী ওবিসি তালিকা থেকে বাদ যাবে। হাই কোর্টের পর্যবেক্ষণ, রাজ্য কখনই বলেনি আর কোনও দিন এই ৭৪ জনগোষ্ঠীর কেউ তালিকায় জায়গা পাবে না। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কিশোর দত্তের দাবি, ৭৪ জনগোষ্ঠীর চাকরি, পড়াশোনার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। হাই কোর্টের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। যদিও এই বিষয়ে কোনও অন্তর্বতী নির্দেশ দিলোনা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File