OBC Reservation | সরকারি চাকরিতে ৭ শতাংশ OBC সংরক্ষণের ঘোষণা নয়া সরকারের!

Wednesday, May 27 2026, 4:07 am
OBC Reservation | সরকারি চাকরিতে ৭ শতাংশ OBC সংরক্ষণের ঘোষণা নয়া সরকারের!
highlightKey Highlights

সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার বিজ্ঞপ্তি জারি করা হল শ্রম দপ্তরের তরফে।


সোমবার শ্রম দপ্তরের তরফে নয়া নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখা হবে। এই নির্দেশিকায় তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (ইডাব্লুএস), প্রাক্তন সেনাকর্মী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্যও জারি হয়েছে নয়া নিয়ম। নতুন রোস্টার অনুযায়ী ১ নম্বর শূন্যপদ এসসি প্রার্থীদের জন্য, ৩ নম্বর পদ ইডাব্লুএস শ্রেণির জন্য, ৪ নম্বর পদ এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File