SSC | স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ওবিসি সংরক্ষণ ১৭–র বদলে ৭%, ইঙ্গিত স্কুল শিক্ষামন্ত্রীর!

Friday, August 14 2026, 4:31 am
SSC | স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ওবিসি সংরক্ষণ ১৭–র বদলে ৭%, ইঙ্গিত স্কুল শিক্ষামন্ত্রীর!
highlightKey Highlights

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম–দশম ও একাদশ–দ্বাদশে ৩৫ হাজার শিক্ষক–শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ ১৭–র বদলে ৭ শতাংশ ধরেই করা হবে।


স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম–দশম ও একাদশ–দ্বাদশে ৩৫ হাজার শিক্ষক–শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ ১৭–র বদলে ৭ শতাংশ ধরেই করা হবে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইঙ্গিত দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন, ‘একটা নির্দিষ্ট দিনের পর থেকে যত নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, সেটাকে মান্যতা দেওয়ার জন্যে অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর ৭ অগস্ট বিজ্ঞপ্তি জারি করেছে। সে জন্যেই নিয়োগে সাময়িক স্থগিতাদেশ এসএসসি দিয়েছে বলে আমি শুনেছি।’যদিও একাদশ–দ্বাদশে ১২ হাজার ৪৪৫টি পদে নিয়োগের কাউন্সেলিংয়ের জন্যে ইতিমধ্যে ১৯ হাজার প্রার্থীর প্যানেল প্রকাশিত হয়েছে। আবার নবম–দশমে ২৩ হাজার ২০৯টি পদের জন্যে ৩৯ হাজারেরও বেশি প্রার্থীকে নথি যাচাইয়ে ডাকা হয়েছে। এখন ওবিসি সংরক্ষণ ১৭–র বদলে ৭ শতাংশ হলে প্রচুর চাকরিপ্রার্থীর নাম দুই তালিকা থেকেই বাদ যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File