OBC Reservation Bill | বিধানসভায় পাশ হল ওবিসি সংক্রান্ত জোড়া বিল! কী কী পরিবর্তন আনা হল?

Key Highlightsতৃণমূল জমানার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন সংশোধনের লক্ষ্যে বিধানসভায় পেশ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬ ও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) (সরকারি চাকরি ও পদে সংরক্ষণ) (সংশোধনী) বিল, ২০২৬।
তৃণমূল জমানার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন সংশোধনের লক্ষ্যে বিধানসভায় পেশ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬ ও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) (সরকারি চাকরি ও পদে সংরক্ষণ) (সংশোধনী) বিল, ২০২৬। ইতিমধ্যে বিধানসভায় ধ্বনিভোটে পাশও হয়ে গিয়েছে OBC সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। নতুন বিল অনুযায়ী, সংশোধনীতে আইনের নাম পরিবর্তন করা হচ্ছে। নতুন নাম করা হচ্ছে ‘West Bengal Backward Classes (Reservation in Posts) Act, 2012’। OBC কারা হবেন, তা ১৯৯৩ সালের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী নির্ধারণ করা হবে। এছাড়াও রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে আলোচনা করে OBC-দের জন্য সংরক্ষণের শতাংশ নির্ধারণ করবে। প্রয়োজনে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারি করে সংরক্ষণের হার বাড়ানো যাবে।তবে মোট সংরক্ষণ (SC + ST + OBC) ৫০ শতাংশ অতিক্রম করবে না। কমিশনের পরামর্শে সরকার OBC-দের আপেক্ষিক সামাজিক ও শিক্ষাগত ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করতে পারবে। প্রতিটি শ্রেণির জন্য আলাদা সংরক্ষণের হারও নির্ধারণ করা যাবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা ভবন
- আইন
- তৃণমূল কংগ্রেস


