Bengaluru | বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের নার্সকে অ্যাসিড হামলা ও ধারালো অস্ত্রের কোপ!
Thursday, September 17 2026, 2:05 pm

Key Highlightsবেঙ্গালুরুতে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি অ্যাসিড ছোঁড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
বেঙ্গালুরুতে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি অ্যাসিড ছোঁড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আক্রান্ত ওই নার্সের নাম মধুমিতা, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। জেপি নগরের একটি বেসরকারি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত মধুমিতার ওপর তাঁর স্বামী ভেঙ্কটেশ এই হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে ক্লিনিক থেকে ব্রেকফাস্ট করতে বেরোলে পার্কিং এলাকায় মধুমিতার ওপর এই হামলা হয়। স্থানীয়রা বাঁচাতে এলে অভিযুক্ত তাঁদেরও অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। পরে এক ট্রাফিক পুলিশ আধিকারিক অভিযুক্তকে ধরে ফেলেন। পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালে বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে কলহ চলছিল এবং তাঁরা আলাদা থাকছিলেন। সেই বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু
- অ্যাসিড আক্রমণ
- ক্রাইম


