South 24 Pargana | সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত নুরপুরের ফেরিঘাট, প্লাবনের আশঙ্কা!
Thursday, August 13 2026, 5:15 pm

Key Highlightsহুগলির নুরপুরে ফেরিঘাটে সিঙ্গাপুরের জাহাজের ধাক্কায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত, মেরামতির কাজ চলছে।
সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার নুরপুরের ফেরিঘাট সংলগ্ন নদীবাঁধের একাংশ। ফাটল দেখা দিয়েছে, বাঁধের বিভিন্ন জায়গায়। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। পাশাপাশি অমাবস্যার কোটালের জেরে জলস্তর বেড়ে যাওয়ায় উত্তাল হয়ে উঠেছে হুগলি নদী। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, বুধবার সকালে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরে যাওয়ার পথে দিক নির্ণয় করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ ফেরিঘাট সংলগ্ন বাঁধে ধাক্কা মারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় আগেও একাধিকবার পণ্যবাহী জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দক্ষিণ ২৪ পরগনা
- সিঙ্গাপুর


