Supreme Court | দেশে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কত জানা দরকার, জাতিগণনা সংক্রান্ত মামলায় বক্তব্য শীর্ষ আদালতের!
Wednesday, May 20 2026, 12:44 pm

Key Highlightsপ্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ খারিজ করে দেয় জাতিগণনার বিপক্ষে জমা পড়া আবেদন।
দেশে জনগণনার সঙ্গে যাতে জাতিগত গণনা না হয়, এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তা নিয়ে শুনানি হয় এবং খারিজ করে দেওয়া হয় জাতিগণনার বিপক্ষে জমা পড়া আবেদন। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, দেশের পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কত, কেন্দ্রীয় সরকারের তা জানা দরকার। ২০২৭ সালের জনশুমারিতে জাতিগণনা হবে কি না, এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আদালত নেই। প্রধান বিচারপতি বলেন, ‘জাতিগত জনগণনা হওয়া উচিত কি উচিত নয়, তা সরকারের নীতিগত সিদ্ধান্ত।’ তবে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সমাজে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির স্বার্থেই সরকারের কাছে এই সংক্রান্ত তথ্য থাকা উচিত।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- জনগণনা
- কেন্দ্রীয় সরকার


