Lok Sabha | ২০২৯ লোকসভা ভোটে ৪৬% বাড়ছে বুথ, বিপুল খরচের ইঙ্গিত নির্বাচন কমিশনের!

Tuesday, September 15 2026, 2:24 pm
Lok Sabha | ২০২৯ লোকসভা ভোটে ৪৬% বাড়ছে বুথ, বিপুল খরচের ইঙ্গিত নির্বাচন কমিশনের!
highlightKey Highlights

২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেশে ভোটগ্রহণ কেন্দ্র বা বুথের সংখ্যা একলাফে অনেকটাই বাড়তে চলেছে।


২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেশে ভোটগ্রহণ কেন্দ্র বা বুথের সংখ্যা একলাফে অনেকটাই বাড়তে চলেছে। সম্প্রতি এক আরটিআই (RTI)-এর জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধা ও ঝক্কি কমাতে ২০২৪ সালের ১০.৫২ লক্ষ বুথের তুলনায় ৪৬ শতাংশ বাড়িয়ে বুথসংখ্যা প্রায় ১৫.৩৮ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বুথ বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই বাড়বে ভোট পরিচালনার খরচ ও নিরাপত্তার বহর। অতিরিক্ত বুথের চাহিদা মেটাতে নতুন ইভিএম (EVM) ও ভিভিপ্যাট কিনতে প্রায় ৪৮৬ কোটি টাকা খরচ করবে কমিশন। এজন্য প্রায় ৩.৫৭ লক্ষ ব্যালট ইউনিট এবং ১.২৫ লক্ষ কন্ট্রোল ইউনিট কেনার পরিকল্পনা করা হয়েছে। পুরনো কিছু ইভিএম বাতিল হওয়ার কারণেই এই নতুন মেশিন কেনার উদ্যোগ বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File