Local Train Cancel | ফের ট্রাফিক ব্লক, সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন!
Thursday, June 25 2026, 12:55 pm

Key Highlightsপরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রাফিক ব্লক থাকবে।
সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রাফিক ব্লক থাকবে। যার জন্য আগামী ২৭ জুন ও ২৮ জুন আপ ও ডাউন মিলিয়ে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত,শিয়ালদহ ডিভিশনের বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে মোট ৬ ঘণ্টা ৩০ মিনিট (৩৯০ মিনিট) ট্রাফিক ব্লক থাকবে। সেইকারণে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় অন্তত ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, ব্লক শুরু হওয়ার আগে শেষ ট্রেন হিসেবে চলবে ৩৪৭৫০ ডাউন ও ৩৪৫৫৩ আপ। ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে চলবে ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডাউন।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শিয়ালদহ
- ট্রেন বাতিল
- ট্রেন
- লোকাল ট্রেন


