Re-NEET | রি-নিট পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলো NTA, পরীক্ষার সময়সীমা বাড়ানো হলো ১৫ মিনিট!
Friday, June 12 2026, 2:13 pm

Key Highlightsন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ঘোষণা করলো, আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা রি-নিট পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে।
রি-নিট পরীক্ষার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ঘোষণা করলো, আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা রি-নিট পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। এর ফলে পরীক্ষার মোট সময় ১৮০ মিনিট থেকে বেড়ে হয়েছে ১৯৫ মিনিট। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। NTA জানিয়েছে, অতিরিক্ত এই ১৫ মিনিট মূলত উপস্থিতি পত্রে সই, পরীক্ষার নিয়ম সংক্রান্ত আনুষ্ঠানিকতা এবং অন্যান্য ইনভিজিলেশন প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা যাতে তাদের প্রকৃত পরীক্ষার সময় পুরোপুরি ব্যবহার করতে পারেন। এছাড়াও প্রশ্নপত্র বুকলেটেও কিছু পরিবর্তন আনা হয়েছে। রাফ ওয়ার্কের জন্য আগের তুলনায় বেশি জায়গা দেওয়া হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- নিট পরীক্ষা
- পরীক্ষা


