Abhishek Banerjee | এবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ অভিষেক আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে!

Thursday, June 25 2026, 1:07 pm
Abhishek Banerjee | এবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ অভিষেক আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে!
highlightKey Highlights

আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়।


আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়। এবার ডায়মন্ড হারবার থানায় দু’জনের বিরুদ্ধে নতুন করে দায়ের অভিযোগ। অভিষেক ও সুমিত-সহ একটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে ও অপর অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ২০২১ এর ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন প্রাক্তন বিজেপি নেতা অশোক বর্মন ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রবীর হালদার। সূত্রের খবর, অভিযোগের সঙ্গে তথ্যপ্রমাণ-সহ সেই সময়কার তাঁদের উপর অত্যাচারের বেশ কিছু ভিডিও পুলিশকে তাঁরা জমা দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File