7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর!
Wednesday, July 22 2026, 1:04 pm

Key Highlightsআজ, বুধবার অর্থ দফতর আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল।
সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। আজ, বুধবার অর্থ দফতর আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল। নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পে কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, ডিএ (DA) এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে। বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। ট্রাভেল অ্যালাউয়েন্স সহ অন্যান্য ভাতা খতিয়ে দেখা হবে। পেনশন সহ অবসরকালীন অন্যান্য স্কিম, স্বাস্থ্য সংক্রান্ত সুবিধার বিষয়েও আলোচনা হওয়ার কথা বলা হয়েছে। সপ্তম পে কমিশন চালু হলে অনেকটা বেতন বাড়বে কর্মীদের। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে, তা ঘুচে যাবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- নবান্ন


