Indus Water | সিন্ধু নদীর এক ফোঁটা জলও পাকিস্তানের দিকে যাবে না, জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী!
Wednesday, June 10 2026, 2:28 pm

Key Highlightsসিন্ধু নদীর জল সম্পূর্ণভাবে ব্যবহার করা হবে ভারতের অভ্যন্তরে।
সিন্ধু নদীর জল সম্পূর্ণভাবে ব্যবহার করা হবে ভারতের অভ্যন্তরে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল দাবি করেন, আগামী দেড় থেকে দু’বছরের মধ্যে এমন ব্যবস্থা করা হবে যাতে সিন্ধু নদীর এক ফোঁটা জলও পাকিস্তানের দিকে না যায়। ইতিমধ্যে এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ করছে। সিআর পাটিল বলেন, পাহেলগামের জঙ্গি হামলার পর থেকে সিন্ধু জল চুক্তি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের পর থেকেই কেন্দ্রের বিভিন্ন দফতর এই বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। তাঁর দাবি, কঠিন ভৌগোলিক পরিস্থিতির মধ্যেও একাধিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারতের প্রাপ্য জল দেশের মানুষের স্বার্থে ব্যবহার করা হবে। এই পুরো প্রক্রিয়ার উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নজর রাখছেন।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- সিন্ধু জলচুক্তি
- কেন্দ্রীয় সরকার


