Tala | টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বড় বিপত্তি, জলমগ্ন উত্তর কলকাতা, বন্ধ চক্ররেল!

Monday, November 9 2026, 10:42 am
Tala | টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বড় বিপত্তি, জলমগ্ন উত্তর কলকাতা, বন্ধ চক্ররেল!
highlightKey Highlights

সোমবা‌র সকালে টালা রেল ইয়ার্ডের কাছে পুরোনো পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে টালা, পাইকপাড়া ও বেলগাছিয়ার একাংশ।


সোমবা‌র সকালে টালা রেল ইয়ার্ডের কাছে পুরোনো পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে টালা, পাইকপাড়া ও বেলগাছিয়ার একাংশ। জল জমে রেল ট্র্যাকে যাওয়ায় বন্ধ থাকে চক্ররেল এবং একাধিক ট্রেন রিশিডিউল করা হয়। সপ্তাহের প্রথম কাজের দিনে আকস্মিক এই জলজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, সিআর অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ ও কসবা-এই আটটি এলাকায় জল সরবরাহ ব্যাহত হতে পারে। খবর পেয়েই পুরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ শুরু করেছেন। পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানান, পুরনো পাইপের লিকেজ মেরামতের কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File