North Bengal | উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, ভারী বৃষ্টিতে ভিজবে সিকিম, জারি কমলা সতর্কতা
Thursday, September 24 2026, 4:45 am

Key Highlightsউত্তরবঙ্গে সৃষ্টি ঘূর্ণাবর্তের জের কাটতে না কাটতেই এ বার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ ও সিকিমে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ২৪ ও ২৫ সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ সহ গোটা সিকিমে। ২৫ সেপ্টেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে সৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে পুজোর মধ্যে দুর্যোগের আশঙ্কা। নতুন করে দুর্যোগের পূর্বাভাসে উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার অধিকর্তা দেবপ্রিয় রায় বলেন, 'শনিবার থেকে বৃষ্টি কমবে। প্রশাসনকে সতর্ক করা হয়েছে।'
- Related topics -
- আবহাওয়া
- উত্তরবঙ্গ
- সিকিম
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহবিদ
- বৃষ্টিপাত


