Noise Pollution | মসজিদ বা উপাসনালয়ে মাইকে 'না'! 'বাড়িতে ধর্ম করুন'- উপদেশ শমীকের, প্রতিবাদে হাইকোর্টে নওশাদ

Thursday, August 6 2026, 1:53 pm
Noise Pollution | মসজিদ বা উপাসনালয়ে মাইকে 'না'! 'বাড়িতে ধর্ম করুন'- উপদেশ শমীকের, প্রতিবাদে হাইকোর্টে নওশাদ
highlightKey Highlights

সরকার ও আইনি বিধান অনুযায়ী, মসজিদ বা যেকোনও উপাসনালয়ে উচ্চস্বরে মাইক বা লাউডস্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়।


রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তারস্বরে মাইক বাজানো বন্ধ করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “মসজিদে নামাজ পড়ুন, মন্দিরে মন্ত্রপাঠ করুন। মাইক বাজানোর কী দরকার। বাড়িতে ধর্ম করুন। কোনও আপত্তি নেই।” এবার মসজিদ থেকে মাইক খুলে ফেলার প্রস্তুতি নিতেই পুলিশের বিরুদ্ধে ‘গা-জোয়ারি’র অভিযোগ তুলে সরব আইএসএফ ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়েত উলামা। প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ, “মসজিদ থেকে মাইক খোলার কথা কোন অধিকারে বলছে পুলিশ? ১৯৯৬-এর ১ এপ্রিল কলকাতা হাই কোর্ট মাইক নামাতে নির্দেশ দেয়নি, বরং ডেসিবেল বেঁধে দেওয়ার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টেরও একই নির্দেশ ছিল। আমরা আইনি পদক্ষেপ করব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File