Noida | ভ্যালেন্টাইন্স ডে-তেই প্রেমিকাকে গুলি করে খুন, আত্মঘাতী যুবকও! নয়ডার কাণ্ডে হতবাক পুলিশ
Saturday, February 14 2026, 3:48 pm

Key Highlightsনয়ডার ডিসিপি যমুনা প্রসাদ জানিয়েছেন, মৃত যুবক দিল্লির (Delhi) ত্রিলোকপুরী এলাকার বাসিন্দা। রেখার বাড়ি নয়ডার (Noida) সেক্টর ৫৮ এলাকায়।
প্রেমের দিবসে প্রেমিকাকে গুলি করে খুন করে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে নয়ডায় সেক্টর ১০৭-এ। মৃতদের নাম সুমিত (৩২) এবং রেখা (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জনেই শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। সেক্টর ৩৯ থানা এলাকায় নয়ডায় সেক্টর ১০৭ এ দাদরি রোডের ধারে একটি বন্ধ গাড়ি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দু'জনের মাথায় গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সুইসাইড নোটে সুমিত জানিয়েছেন, রেখার সঙ্গে তার প্রায় ১৫ বছরের সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি জানতে পারেন অন্যত্র বিয়ে ঠিক হয়েছে রেখার। পুলিশের ধারণা, প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরে এই ঘটনা ঘটেছে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- গাড়ি দুর্ঘটনা
- খুন


