Narendra Modi | বদলে গেলো নয়ডা বিমানবন্দরের নাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে হবে নামকরণ!

Friday, October 9 2026, 12:28 pm
Narendra Modi | বদলে গেলো নয়ডা বিমানবন্দরের নাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে হবে নামকরণ!
highlightKey Highlights

উত্তর প্রদেশের জেওয়ার বিমানবন্দরটির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।


উত্তর প্রদেশের জেওয়ার বিমানবন্দরটির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এই প্রস্তাবে সরকারিভাবে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন বিমানবন্দরটির উদ্বোধন করেছিলেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর থেকে চাপ কমাতেই এই মেগা প্রকল্প তৈরি করা হয়েছে। উত্তর প্রদেশের অন্যতম প্রধান এই পরিকাঠামো ভবিষ্যতে দেশের বৃহত্তম এভিয়েশন হাব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে রাজ্য সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File