Nobel Prize in Chemistry | রসায়নে নোবেল পেলেন হেনরি বি কাগান ও কেনসো সোয়াই, কোন রাসায়নিক রহস্যের সমাধান দিলেন তাঁরা?

Key Highlightsরয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের তরফে জানানো হয়েছে, কাগান ও সোয়াই শতাব্দী প্রাচীন একটি রাসায়নিক রহস্যের সমাধান খুঁজে দিয়েছেন।
২০২৬ সালে রসায়নে নোবেল প্রাইজ পেলেন ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-সুড (Université Paris-Sud)-র হেনরি বি কাগান (Henri B. Kagan) ও জাপানের টোকিয়ো ইউনিভার্সিটি অব সায়েন্সের কেনসো সোয়াই (Kenso Soai)। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের তরফে জানানো হয়েছে, অ্যাসিমেট্রিক অর্গানিক সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব ও অটোক্যাটালিসিস আবিষ্কারের জন্য তাঁরা এই পুরস্কার পাচ্ছেন। নোবেল কমিটির রসায়ন বিভাগের চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেন, “এ বছরের পুরস্কারটি মৌলিক রসায়ন নিয়ে। অনেক অণু দুই ধরনের ভিন্ন রূপে দেখা যায়। যেমন আমার দুই হাত। তারা একে অপরের আয়নার প্রতিবিম্ব, দেখতে একই রকম হলেও তারা অভিন্ন নয়। আমি আমার দুই হাতকে একটির উপর আরেকটি পুরোপুরি মেলাতে পারি না। এই ধরনের অণুকেই কাইরাল (chiral) বলা হয়। ‘কাইরাল’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘হাত’ থেকে,”। কীভাবে স্বতঃস্ফূর্তভাবে হোমোকাইরালিটি (একই ধরনের কাইরাল রূপ) তৈরি হতে পারে, তার সমাধান খুঁজে দিয়েছেন এই দুই গবেষক।
- Related topics -
- আন্তর্জাতিক
- নোবেল পুরস্কার
- রসায়ন
- সুইডেন
- বিজ্ঞানী


