Medicine Syrups | প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না কোনও রকমের সিরাপ! বড় নির্দেশ কেন্দ্রের!

Tuesday, June 16 2026, 1:53 pm
Medicine Syrups | প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না কোনও রকমের সিরাপ! বড় নির্দেশ কেন্দ্রের!
highlightKey Highlights

প্রেসক্রিপশন ছাড়া আর ওষুধের দোকান থেকে কেনা যাবে না কোনও রকমের সিরাপ।


প্রেসক্রিপশন ছাড়া আর ওষুধের দোকান থেকে কেনা যাবে না কোনও রকমের সিরাপ। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে গেলে তবেই সিরাপ কিনতে পারবেন গ্রাহকেরা। কাশির সিরাপও এই নির্দেশিকার আওতায় পড়বে। গত জুন মাসে ‘ড্রাগস (পঞ্চম সংশোধন) নিয়ম, ২০২৬’-এর অধীনে এই বিষয়টি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে। সেখানে জানানো হয়েছিল, এই নির্দেশিকা সরকারি গেজেটে প্রকাশ দিন থেকেই কার্যকর হবে দেশ জুড়ে। উল্লেখ্য, কাশির সিরাপের কারণে মধ্যপ্রদেশের অন্তত ২২ শিশুর মৃত্যুর ঘটনার পরেই বিতর্ক তৈরি হয়। রাজ্যে রাজ্যে তদন্তও চলে। নির্দিষ্ট ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। ভারতে দুই বছরের কম বয়সি শিশুদের জন্য সমস্ত কাশি এবং সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধও করা হয় দেশে। এ বার সব ধরনের সিরাপের ক্ষেত্রেই কড়াকড়ির সিদ্ধান্ত নিল কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File