Panchayat Rule | প্রধানদের হাতে আর টাকা নয়, পঞ্চায়েত আইনে আসছে বড় পরিবর্তন!

Tuesday, July 14 2026, 12:30 pm
Panchayat Rule | প্রধানদের হাতে আর টাকা নয়, পঞ্চায়েত আইনে আসছে বড় পরিবর্তন!
highlightKey Highlights

আগামী শুক্রবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আর সেখানেই পেশ করা হতে পারে এই নতুন বিল।


প্রথম অধিবেশনেই একাধিক বিল পেশ করেছে রাজ্যের নতুন সরকার। এবার আসন্ন অধিবেশনেও আসছে নতুন বিল। নতুন আইনে পঞ্চায়েত প্রধানদের ক্ষমতাতেও আসতে পারে বদল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, “পঞ্চায়েতের দুর্নীতির জন্য সরকারের দিকে আঙুল ওঠে। তাই আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় বদল আনতে এই আইন আনা হবে।” জানা গিয়েছে, নয়া বিলে আর্থিক লেনদেনের দায়িত্ব প্রধানের হাত থেকে নিয়ে দেওয়া হচ্ছে আধিকারিকদের হাতে। দিলীপ ঘোষ জানান, প্রধান নয়, এবার থেকে টাকা দেওয়ার দায়িত্ব থাকবে সচিবদের হাতে। আগামী শুক্রবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আর সেখানেই পেশ করা হতে পারে এই নতুন বিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File