Gopal Mukherjee Road | আর সোরাবর্দি অ্যাভিনিউ নয়,পার্কসার্কাসের রাস্তায় বসল গোপাল মুখার্জি রোডের নামফলক!

Saturday, June 27 2026, 5:03 pm
Gopal Mukherjee Road | আর সোরাবর্দি অ্যাভিনিউ নয়,পার্কসার্কাসের রাস্তায় বসল গোপাল মুখার্জি রোডের নামফলক!
highlightKey Highlights

পার্কসার্কাস সেভেন পয়েন্টসের কাছে এই রাস্তাটি এখন থেকে ‘গোপাল মুখার্জি রোড’।


কলকাতার বুকে এখন সোরাবর্দি অ্যাভিনিউ অতীত। পার্কসার্কাস সেভেন পয়েন্টসের কাছে এই রাস্তাটি এখন থেকে ‘গোপাল মুখার্জি রোড’। ইতিমধ্যে লাগানো হয়েছে নতুন নামফলক। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নামবদলের ঘোষণা করেছিলেন। তার একসপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত কার্যকর হল। শনিবার, ২৭ জুন কলকাতা পুরসভার তরফে গোপাল মুখার্জি রোডের নতুন নামফলক বসানো হল রাস্তায়। শনিবার দেখাগ গেল, এই রাস্তায় বসেছে নয়া নামফলক – গোপাল মুখার্জি রোড। অন্যদিকে, ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’ রুখে দেওয়া বীর বঙ্গ সন্তান গোপাল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁর একটি আবক্ষ মূর্তি তৈরি হচ্ছে কুমোরটুলিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File