Marriage Bureau | ৯ বছরেও মেলেনি জীবনসঙ্গী, ম্যাট্রিমনি সংস্থাকে ৮,০০০ টাকা জরিমানা ক্রেতা আদালতের!

Key Highlightsজীবনের নয় বছর নষ্ট করার ও পরিষেবায় গাফিলতির অভিযোগে একটি ম্যাট্রিমনি ব্যুরোর গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কেরালার কন্নুর জেলা কনজ়িউমার ডিসপিউটস কমিশন।
৯ বছর ধরে অপেক্ষার পরেও মেলেনি মনের মতো জীবনসঙ্গী। জীবনের নয় বছর নষ্ট করার ও পরিষেবায় গাফিলতির অভিযোগে একটি ম্যাট্রিমনি ব্যুরোর গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কেরালার কন্নুর জেলা কনজ়িউমার ডিসপিউটস কমিশন। জানা গিয়েছে, ২০১৬ সালে কেরালার নার্সিং কলেজের এক অধ্যাপক বিজ্ঞাপন দেখে একটি ঘটকালি সংস্থায় যোগাযোগ করেন। বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়ার আশায় তিনি নিজের বায়োডাটা জমা দেন এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩,০০০ টাকাও জমা দেন। সংস্থাটির পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, কেরালার কাসারগড় এলাকার এক উপযুক্ত পাত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দেওয়া হবে। কিন্তু অভিযোগ, টাকা নেওয়ার পরে ব্যুরো আর কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এভাবে ৯ বছর কাটার পর অভিযোগকারী অভিযোগ জানায়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই ঘটকালি সংস্থাকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩,০০০ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি মানসিক যন্ত্রণার জন্য ৩,০০০ টাকা এবং মামলার খরচ হিসেবে ২,০০০ টাকা—সব মিলিয়ে মোট ৮,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে।


