UPI | ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে লাগবে না কোনও ফি, কেন্দ্রের নতুন নির্দেশিকা জারি!

Tuesday, September 15 2026, 7:40 am
UPI | ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে লাগবে না কোনও ফি, কেন্দ্রের নতুন নির্দেশিকা জারি!
highlightKey Highlights

প্রতিদিনের ইউপিআই (UPI) লেনদেন ও রুপে (RuPay) ডেবিট কার্ড ব্যবহার নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।


প্রতিদিনের ইউপিআই (UPI) লেনদেন ও রুপে (RuPay) ডেবিট কার্ড ব্যবহার নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন এবং রুপে কার্ডের মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক বা সিস্টেম প্রোভাইডাররা কোনো ধরনের চার্জ নিতে পারবে না। ২,০০০ টাকার বেশি সাধারণ ব্যক্তিগত লেনদেনের (P2P) ক্ষেত্রেও গ্রাহকদের কোনো ফি দিতে হবে না। তবে বড় বাণিজ্যিক বা মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে পরিকাঠামো ও সাইবার নিরাপত্তা জোরদার করতে সামান্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, এই চার্জের বোঝা কেবল ব্যবসায়ীদের ওপর পড়বে, সাধারণ ক্রেতাদের ওপর নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File