WB Health Department | হাসপাতালের ১০০ গজের মধ্যে থাকবে না বিড়ি-পান-সিগারেটের দোকান, বন্ধ হবে দালাল চক্রও! নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রীর

Sunday, August 2 2026, 4:37 pm
WB Health Department | হাসপাতালের ১০০ গজের মধ্যে থাকবে না বিড়ি-পান-সিগারেটের দোকান, বন্ধ হবে দালাল চক্রও! নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রীর
highlightKey Highlights

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি,পান, সিগারেট, গুটখা-সহ কোনও নেশার দ্রব্যের দোকানের অনুমতি দেওয়া হবে না। রবিবার এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।


কয়েকমাস আগেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল, স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনও নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানালেন, হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি,পান, সিগারেট, গুটখা-সহ কোনও নেশার দ্রব্যের দোকানের অনুমতি দেওয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ‘হাসপাতাল চত্বরের একশো গজের মধ্যে কোনও পান, বিড়ি, সিগারেট, গুটখা, মদের দোকান থাকবে না। এটা আইন আছে। আমরা দেখে নিয়েছি। সেটাকে কঠোর ভাবে লাগু করা হবে। হাসপাতালের মধ্যে গুটখা, পান খাওয়া যাবে না।’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘পূর্ব মেদিনীপুর জেলায় হাসপাতালগুলি পরিদর্শন করলাম। একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রথমে আমরা সাবধান করলাম। আগামী দিনে হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে কর্মীদের পরিবর্তন না হলে এবং হাসপাতাল থেকে দালাল চক্র বন্ধ না হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File