UPI | UPI-তে টাকা লেনদেনে এখনই কোনও চার্জ নয়, ব্যবসায়ীদের ক্ষেত্রেও অধিকাংশ UPI লেনদেনও থাকবে ফ্রি!

Key Highlightsসম্প্রতিই UPI লেনদেনে চার্জ বসানো নিয়ে জল্পনা তৈরী হয়েছিল। তবে সরকার জানিয়েছে, সাধারণ মানুষের একে অপরকে টাকা পাঠানোর ক্ষেত্রে UPI পরিষেবা বিনামূল্যেই থাকবে।
সম্প্রতিই UPI লেনদেনে চার্জ বসানো নিয়ে জল্পনা তৈরী হয়েছিল। তবে সরকার জানিয়েছে, সাধারণ মানুষের একে অপরকে টাকা পাঠানোর ক্ষেত্রে UPI পরিষেবা বিনামূল্যেই থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ক্ষেত্রেও অধিকাংশ UPI লেনদেনে কোনও চার্জ বসানো হবে না। কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে, Person-to-Person (P2P) অর্থাৎ একজন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে UPI-তে টাকা পাঠানো সম্পূর্ণ ফ্রি থাকবে। অধিকাংশ মার্চেন্ট লেনদেন ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না। ভবিষ্যতে MDR চালু করার সিদ্ধান্ত হলে তা শুধুমাত্র নির্দিষ্ট সীমার থেকে বেশি অঙ্কের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সেই চার্জও খুব কম রাখা হবে এবং বেশিরভাগ Debit Card ও Credit Card লেনদেনে যে হারে MDR নেওয়া হয়, তার তুলনায় কম হবে। অর্থাৎ UPI ব্যবহার করে টাকা পাঠানোর জন্য সাধারণ গ্রাহকদের এখনই কোনও ফি দিতে হবে না। ভবিষ্যতে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে Merchant Discount Rate (MDR) চালু হলেও তা সব লেনদেনের উপর ধার্য হবে না।


