Supreme Court | দ্রুত বিচারের যুক্তিতে দাগী আসামিকে জামিন নয়, জানাল সুপ্রিম কোর্ট!
Tuesday, November 24 2026, 4:30 pm

Key Highlightsশুধুমাত্র দ্রুত বিচারের অধিকারের যুক্তিতে অতীতে সাজাপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়া যায় না বলে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট।
শুধুমাত্র দ্রুত বিচারের অধিকারের যুক্তিতে অতীতে সাজাপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়া যায় না বলে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। খুনের মামলায় অভিযুক্তকে দেওয়া পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের জামিনের রায় বাতিল করে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তের অধিকারের পাশাপাশি ভুক্তভোগী, পরিবার ও সমাজের স্বার্থও বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানায়, অভিযুক্ত আগের খুনের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তথ্য গোপন করে অন্য মামলায় জড়িত নয় বলে দাবি করেছিল। জামিনে থাকাকালীন ওই মামলার ভুক্তভোগীই খুন হন, যা হাইকোর্টের নজরে আনা হয়নি। এক সপ্তাহের মধ্যে অভিযুক্তকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট


