Rahul Arunodoy Banerjee | উঠল কর্মবিরতি, ‘ম্যাজিক মোমেন্টসে’র সঙ্গে কাজ করবে না কোনও শিল্পী-রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে আর কী কী সিদ্ধান্ত স্টুডিওপাড়ার?

Key Highlightsমিটিং শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, কোনও কর্মবিরতি থাকছে না তবে ইন্ডাস্ট্রির সকলের মিলিত সিদ্ধান্ত, ‘ম্যাজিক মোমেন্টস’-র সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না।
তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এরপরই নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলে অভিনেতার মৃত্যুর সঠিক তদন্তের বিচার চেয়ে রাজপথে নেমেছিল ইন্ডাস্ট্রির সতীর্থরা। ৭ এপ্রিল মঙ্গলবার থেকে স্টুডিওপাড়ায় সিনেদুনিয়ার সমস্ত সংগঠন সম্মিলিতভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল। এদিন সকাল থেকে টলিপাড়ায় দফায় দফায় চলে ম্যারাথন মিটিং। অবশেষে মিটিং শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, কোনও কর্মবিরতি থাকছে না তবে ইন্ডাস্ট্রির সকলের মিলিত সিদ্ধান্ত, ‘ম্যাজিক মোমেন্টস’-র সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না। যতদিন পর্যন্ত রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে এবং সত্য প্রকাশ্যে আসছে ততদিন ওই নির্দিষ্ট সংস্থা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ। সেই সঙ্গে তিনি আরও জানান, সিনেমা-সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলী থেকে টেকনিশিয়ানদের জন্য বিমার ব্যবস্থা করা হবে।


