WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না, বুধবার হাসপাতাল থেকে ছুটি পাবেন মহারাজ।

Monday, January 4 2021, 11:32 am
অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না, বুধবার হাসপাতাল থেকে ছুটি পাবেন  মহারাজ।
highlightKey Highlights

আপাতত অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না সৌরভ গাঙ্গুলি। ভিডিয়ো কনফারেন্সে দেবী শেট্টি-রমাকান্ত পাণ্ডার সঙ্গে কথা মেডিক্যাল বোর্ডের।সোমবার সকাল সাড়ে এগারো টায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড পরিবারের সঙ্গে জরুরি বৈঠকে বসে। জুম কলে ছিলেন ডাঃ দেবী শেঠি, ডাঃ রমাকান্ত পাণ্ডা, ফোনে ছিলেন ডাঃ স্যামুয়েল ম্যাথু। ডাঃ অশ্বিন মেহতা এবং মাউন্ট সিনাই নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিত্সক ডাঃ শামিন কে শর্মার পরামর্শও নেয়। শনিবার একটি স্টেন্ট বসানো হয়। যে ধমনীতে বেশি ব্লকেজ ছিল, তা এখন পুরোপুরি মুক্ত। হার্টে রক্ত চলাচল ভালো আছে। আরও দুটো স্টেন্ট বসাতে হবে। মঙ্গলবার সকালে সৌরভকে দেখতে আসছেন বিশিষ্ট চিকিত্সক দেবী শেঠি। তারপরই পরশু হাসপাতাল থেকে ছুটি মহারাজের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File