NMDC | আন্তর্জাতিক বাজারে পা বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএমডিসি, লক্ষ্য খনিজ সম্পদ!
Monday, October 26 2026, 3:45 pm

Key Highlightsদেশের শিল্পক্ষেত্রে কাঁচামালের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করতে খনিজ সম্পদের আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএমডিসি।
দেশের শিল্পক্ষেত্রে কাঁচামালের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করতে খনিজ সম্পদের আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএমডিসি। শুধু লৌহ আকরিক নয়, বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক্স, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং প্রতিরক্ষা শিল্পের কথা মাথায় রেখে চিলি, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে খনি ও খননের অধিকার অধিগ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। বর্তমানে সংস্থার আয়ের প্রায় পুরোটাই লৌহ আকরিকের ওপর নির্ভরশীল। সেই নির্ভরতা কমাতে এবং ব্যবসার পরিধি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, এনএমডিসি বর্তমানে দেশের মোট লৌহ আকরিকের চাহিদার প্রায় ২৫ শতাংশ পূরণ করে থাকে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত


