NMC | ‘সেরা চিকিৎসক’ নয়! ‘একশো শতাংশ সাফল্য’ও লেখা যাবে না বিজ্ঞাপনে-হোর্ডিংয়ে! চিকিৎসকদের নির্দেশ এনএমসি-র
Sunday, October 11 2026, 4:08 am

Key Highlightsবিজ্ঞাপনে নিজেকে ‘সেরা চিকিৎসক’ বলে দাবি করা যাবে না। নামের আগে লেখা যাবে না ‘এক নম্বর’, অথবা এখানে চিকিৎসা করালে ‘একশো শতাংশ সাফল্য’।
জনস্বার্থে চিকিৎসকদের উদ্দেশ্যে নোটিস জারি করলো ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এথিক্স অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ড। নয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ওষুধ অথবা চিকিৎসা সামগ্রীর বিজ্ঞাপনে লেখা যাবে না ‘এক নম্বর’, অথবা এখানে চিকিৎসা করালে ‘একশো শতাংশ সাফল্য’। রোগী টানতে প্রচারে কোনও অসুখ নিয়ে ভয় দেখানো যাবে না। ‘অমুক ডাক্তার বলেছে এই ওষুধ খেলেই মুহূর্তে নিরাময়’ এই ধরণের প্রচারও করা যাবে না। শুধু ব্যক্তিগত চিকিৎসক নয়, হাসপাতাল অথবা বেসরকারি নার্সিংহোমের প্রচার, বিজ্ঞাপনও এর আওতায় আসবে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন জানিয়েছে, প্রথমবার নিয়ম ভাঙলে সতর্কবার্তা। দ্বিতীয়বার নিয়ম ভাঙলে আর্থিক জরিমানা এবং তৃতীয়বার নিয়ম ভাঙলে তিন থেকে ছ’মাসের জন্য রেজিস্ট্রেশন স্থগিত হতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- ডাক্তার
- মদ্যপ ডাক্তার
- বিজ্ঞাপন
- ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ন্যাশনাল মেডিক্যাল কমিশন


