Nitin Nabin | শহরে নিতিন নবীন! মোর্চা সভাপতি থেকে মন্ত্রী-নিউটাউনে বিজেপির ক্লাস নেবেন রাজ্য সভাপতি

Sunday, September 27 2026, 4:26 am
Nitin Nabin | শহরে নিতিন নবীন! মোর্চা সভাপতি থেকে মন্ত্রী-নিউটাউনে বিজেপির ক্লাস নেবেন রাজ্য সভাপতি
highlightKey Highlights

প্রথম বৈঠক তিনি সারবেন নব নির্বাচিত মোর্চা সভাপতি, নব নিযুক্ত মুখপাত্র, রাজ্য বিজেপির পদাধিকারী রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে।


রবিতে শহরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। নিউটাউন কনভেনশন সেন্টারে কর্মী সমর্থকদের সঙ্গে মানকি বাত অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। প্রথম বৈঠক তিনি সারবেন নব নির্বাচিত মোর্চা সভাপতি, নব নিযুক্ত মুখপাত্র, রাজ্য বিজেপির পদাধিকারী রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে। সকলকে পার্টি লাইন বুঝিয়ে দেবেন তিনি। পরবর্তী মিটিং সারবেন বঙ্গ বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি বা বিধায়কদের সঙ্গে। বিকেল চারটে নাগাদ নিউটাউন কনভেনশন সেন্টারে তৃতীয় বৈঠক করবেন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে। সন্ধ্যায় রাজারহাটের পাঁচতারা হোটেলে কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File