Nitin Nabin-Amit Shah | পুরসভা নির্বাচনের আগেই রাজ্যে আসছেন নিতিন নবীন-অমিত শাহ! চলবে নির্বাচনী প্রচার
Wednesday, October 28 2026, 6:08 am

Key Highlightsনভেম্বরে হতে চলেছে কলকাতা পুরসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই রাজ্যে আসছেন দুই মেগাওয়েট।
নভেম্বরে হতে চলেছে পুর নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে ট্রিপল ইঞ্জিনের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা বিজেপির হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন। কালীপুজো মিটলেই রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের আগেই রাজ্যে আসছেন দুই মেগাওয়েট৷ সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুর ভোটে প্রার্থী হতে চেয়ে ছ’হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। আবেদন জমা দেওয়ার সময় শেষ হতেই সেই সমস্ত আবেদন পত্র খতিয়ে দেখবেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।
- Related topics -
- শহর কলকাতা
- দেশ
- অমিত শাহ
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা
- বিজেপি
- পুরভোট


