Nitin Gadkari | 'দেশের ৪০ শতাংশ বায়ুদূষণের জন্য আমিই দায়ী।'-অকপটে জানালেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি
Wednesday, November 18 2026, 4:53 pm

Key Highlights১৭ নভেম্বর, মঙ্গলবার দিল্লিতে আয়োজিত ১৪তম CII বায়োএনার্জি সামিটে বক্তব্য রাখতে গিয়ে গড়করি জানান, দেশের দূষণের প্রায় ৪০ শতাংশের জন্য তিনি নিজেকে দায়ী মনে করেন।
১৭ নভেম্বর, মঙ্গলবার দিল্লিতে আয়োজিত ১৪তম CII বায়োএনার্জি সামিটে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকে নিজেকেই দায়ী করলেন। এদিন তিনি বলেন, ‘আমি পরিবহণমন্ত্রী। দেশের ৪০ শতাংশ বায়ুদূষণের জন্য আমিই দায়ী।’ তাঁর দাবি, তাঁর অধীনে দেশে উন্নত রাস্তা ও এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়তেই গাড়িগুলি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের দূষণ বাড়াচ্ছে। এদিন ইথানলের পক্ষে সওয়ালও করলেন মন্ত্রী। তাঁর মতে, ইথানল, মিথানল, বায়ো ডিজেল, হাইড্রোজেন এবং অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করা গেলে একদিকে যেমন দূষণ কমানো সম্ভব, অন্যদিকে তেমনই বিদেশ থেকে জ্বালানি আমদানির উপরে নির্ভরতাও কমবে।


