Nitin Gadkari | বাংলায় রাস্তা ও সেতু উন্নয়নে ১০৫৫ কোটি টাকার বরাদ্দ, কোন কোন প্রকল্পে অনুমোদন, ঘোষণা নিতিন গডকড়ীর!
Friday, November 20 2026, 4:28 am

Key Highlightsপশ্চিমবঙ্গের রাস্তা ও সেতু উন্নয়নে মোট ১,০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করল কেন্দ্র।
পশ্চিমবঙ্গের রাস্তা ও সেতু উন্নয়নে মোট ১,০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করল কেন্দ্র। এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী। কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের (CRIF) আওতায় রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। পাশাপাশি, হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণে ‘সেতু বন্ধন’ প্রকল্পে বরাদ্দ হয়েছে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা। প্রকল্পগুলি রূপায়িত হলে রাজ্যের বিভিন্ন অংশে যাতায়াতের সময় কমবে এবং নদীর দুই পাড়ের মানুষের সুবিধা হবে। পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নীতীন গডকড়ি
- কেন্দ্রীয় সরকার


