Nitin Gadkari | E20 কর্মসূচি থেকে আর্থিক ভাবে লাভবান গড়করি পরিবার? AI-নির্মিত পোস্ট নিয়ে Meta-গুগল এর বিরুদ্ধে হাই কোর্টে মন্ত্রী

Monday, July 27 2026, 3:04 pm
Nitin Gadkari | E20 কর্মসূচি থেকে আর্থিক ভাবে লাভবান গড়করি পরিবার? AI-নির্মিত পোস্ট নিয়ে Meta-গুগল এর বিরুদ্ধে হাই কোর্টে মন্ত্রী
highlightKey Highlights

সম্মানহানির উদ্দেশ্যে করা ডিপফেক ভিডিয়ো, AI-নির্মিত ছবি এবং মানহানিকর সোশ্যাল মিডিয়া পোস্ট রুখতে বম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি।


E20 বিতর্কে এ বার Meta, X (প্রাক্তন টুইটার), Google এবং অজ্ঞাত পরিচয় কনটেন্ট নির্মাতা ও প্রচারকারীদের একহাত নিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। সোমবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। গড়করি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একাধিক পোস্ট, সম্পাদিত ভিডিয়ো, AI ব্যবহার করে তৈরি ডিপফেক এবং অন্যান্য বিভ্রান্তিকর কনটেন্টে দাবি করা হয়েছে, E20 ইথানল মিশ্রণ কর্মসূচি থেকে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন নীতিন গড়করি ও তাঁর পরিবার। মন্ত্রীর অভিযোগ, এই প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই চালানো হচ্ছে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-এর বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File