Nirmal Purja | অবশেষে মিলল নেপালি পর্বতারোহী পূরজার দেহ, এখনও নিখোঁজ ৫ সঙ্গী
Sunday, August 2 2026, 2:38 pm

Key Highlightsব্রড পিক (৮০৫১ মিটার) অভিযানে গিয়ে ভয়াবহ তুষারধসের মুখে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া বিখ্যাত নেপালি পর্বতারোহী এবং ব্রিটিশ রয়্যাল ফোর্সের প্রাক্তন সদস্য নির্মল পূরজার দেহ অবশেষে মিলল।
মাত্র ৬ মাসে জয় করেছিলেন বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গ। সেই পাহাড়ই কাড়লো প্রাণ। মারা গেলেন নির্মল পূরজা। অবশেষে রবিবার ৫৭০০ মিটার উচ্চতা থেকে নির্মলের নিথর দেহ উদ্ধার হয়েছে। অ্যালপাইন ক্লাব অফ পাকিস্তান জানিয়েছে, যে জায়গা থেকে নির্মলের দেহ মিলেছে, তার অদূরে আরও তিনটি দেহ রয়েছে। কিন্তু মৃতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে একাধিক পর্বতারোহী নিয়ে একটি আন্তর্জাতিক অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তুষারধসের জেরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নির্মল পুরজা এবং তাঁর আরও ৫ সঙ্গী। তাঁদের হদিশ এখনও মেলেনি।


