Nirmal Purja | তুষারধস কাড়লো প্রাণ, প্রয়াত ‘নির্মল পুরজা’, পাহাড়েই মৃত্যু পর্বতারোহীর
Saturday, August 1 2026, 2:42 pm

Key Highlightsনেপালের কিংবদন্তি পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে প্রাণ হারিয়েছেন।
মাত্র ৬ মাসে জয় করেছিলেন বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গ। সেই পাহাড়ই কাড়লো প্রাণ। পাকিস্তানের ব্রড পিক শৃঙ্গ অভিযানের সময়ে তুষারধসে মারা গেলেন বিশ্ব বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে একাধিক পর্বতারোহী নিয়ে একটি আন্তর্জাতিক অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ প্রবল তুষারধস নামলে অভিযানে থাকা ১০ জন সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, তুষারধসের জেরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নির্মল পুরজা এবং তাঁর আরও ৫ সঙ্গী। তাঁরা সকলেই মারা গিয়েছেন।


