Nirav Modi | BOI-র টাকা মেটাতেই হবে! নীরব মোদিকে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার শোধের নির্দেশ কোর্টের
Wednesday, June 24 2026, 6:01 am

Key Highlightsব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার শোধ করতে নীরব মোদীকে নির্দেশ দিয়েছে লন্ডনের আদালত।
ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছেন হিরে ব্যবসায়ী নীরব মোদী। এবার তাঁকে অবিলম্বে টাকা শোধের নির্দেশ লন্ডনের আদালতের। ২০১২ সালে দুবাইয়ের এক সংস্থাকে ঋণ দিয়েছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই ঋণের জন্য ব্যক্তিগত গ্যারান্টার হন নীরব মোদী। পিএনবি জালিয়াতি-কাণ্ড প্রকাশ্যে আসতেই নীরবকে টাকা ফেরত দেওয়ার নোটিস পাঠায় দুবাইয়ের ওই সংস্থা এবং নীরব মোদী। অভিযোগ, সেই নোটিস বারবার অগ্রাহ্য করেন তিনি। বিচারপতি সাইমন টিঙ্কলার বলেন, ‘ব্যক্তিগত গ্যারান্টি অনুযায়ী নীরব মোদীকে ৪.১ মিলিয়ন ডলার (প্রায় ৩৯ কোটি টাকা) মূল ঋণ শোধ করতে হবে। এর সঙ্গে নির্ধারিত হারে সুদও যোগ হবে।’
- Related topics -
- দেশ
- এসবিআই
- ব্যাঙ্ক
- ব্যাঙ্ক জালিয়াতি
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- ব্যাঙ্ক লাইসেন্স
- ব্যাঙ্কের সুদ
- হাইকোর্ট
- ভারত
- লন্ডন
- দুবাই
- জালিয়াতি


