Nijjar killing | নিজ্জরের খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারকে অভিযুক্ত করল FBI
Wednesday, July 8 2026, 5:28 am

Key Highlightsখলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারকে অভিযুক্ত করল এফবিআই।
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়। এই খুলে কেন্দ্র করে তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। এই হত্যাকাণ্ডে সব মিলিয়ে তিনটি অপরাধী গোষ্ঠীর ৩৭ জনের নাম জড়িয়েছে। এই তিন গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীর নেতা লরেন্স বিষ্ণোই। এই ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারকে অভিযুক্ত করেছে এফবিআই। আদালতের নথিতে দাবি করা হয়েছে, গোল্ডি ও বিষ্ণোই-ই নিজ্জর খুনের নির্দেশ দেয়। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ানা, জর্জিয়া, কানাডা, স্পেন থেকে ২৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এফবিআই।
- Related topics -
- আন্তর্জাতিক
- কানাডা
- ভারত
- রাঘব লরেন্স
- গ্রেফতার


